কাছের মানুষ দূর দিয়ে হেঁটে গেলে, কেমন লাগে—
আমি জানি, আমি জানি চোখ, আমি জানি মন
একবার তাকে দেখি আকাশে— আকাশ ফিরিয়ে দেয় না
একবার দেখি ফসলে, ফসলের মাঠ আমাকে চেনে না
আমার মেঘে জঙ ধরেছে; তার এক ফোঁটাটিও নেই
আমার সাগর নদী খাল-বিল ছেয়ে আছে মরুভূমি
আমি জানি দাবানল—
কাছের মানুষ দূর দিয়ে হেঁটে গেলে, কেমন লাগে।
