দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শ্রমিকরা

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:১৯
নিজেদের উপার্জন থেকে টাকা বাঁচিয়ে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করলেন শ্রমিকরা। নেত্রকোনায় এ ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে পৌর এলাকার ইসলামপুরের শ্রমিক সংগঠন ‘বিশ ভাই উন্নয়ন সমিতি’। গতকাল শুক্রবার বিকালে ১২০ জন দুস্থ মানুষের মাঝে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল পোলাও এর চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি ও দুধ। দরিদ্র লোকজন ঈদসামগ্রী পেয়ে দারুণ খুশী। আব্দুল মোতালেবের সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবক আব্দুল ওয়াহাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সদস্য খলিলুর রহমান, আ. আজিজ ও আলী ফকির।