বরিশালে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:১৯
নগরীর কাটপট্টি এলাকায় যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কাটপট্টি রোড এলাকায় খান সন্স গ্রুপের কার্যালয় থেকে যাকাতের কাপড় প্রদান করা হয়। এ কাপড় পেতে গতকাল সকাল থেকেই দুঃস্থ অসহায় নারী-পুরুষ সেখানে ভিড় করতে থাকে। ওই দপ্তরের মূল ফটক খুলে দেয়ার সাথে সাথে অপেক্ষমাণ নারী-পুরুষ সকলে একযোগে ঢুকতে দিয়ে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকজন পদদলিত হয়ে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে নুপুর আক্তার (৩০) ও কোহিনুর বেগম (৬০) মারা যায়। নিহতরা নগরীর কলাপট্টি বস্তির বাসিন্দা।