দর্শনা রেলবন্দরে ৯ দিন বন্ধ থাকবে আমদানি রফতানি

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:২০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে বন্দরে গতকাল শুক্রবার থেকে ৯ দিনের টানা ছুটি শুরু হয়েছে। আগামী ৩ আগস্ট রবিবার থেকে রেলবন্দরে পুনরায় কার্যক্রম শুরু হবে। রেলওয়ে স্টেশন মাস্টার লিয়াকত আলী জানান, বন্দরে ছুটি থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত আমদানিকৃত পণ্যাদি নির্ধারিত কর আদায় সাপেক্ষে স্ব-স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা থাকছে।