ইউকেচিং
বান্দরবান সদরের লাঙ্গীপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা ইউকেচিং বীর বিক্রম (৮৭) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল চট্টগ্রামের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। পাহাড়ী জনগোষ্ঠীদের মধ্যে তিনি একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
রোকন উদ্দিন মোল্লা
নারায়ণগঞ্জে আড়াইহাজারের বাগবাড়ীর বাসিন্দা ও আর এম গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান রোকন উদ্দিন মোল্লা (৭৮) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার থাইল্যান্ডের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও ৬ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
ঈমান আলী সরকার
শ্রমিক আওয়াজ পত্রিকার ফটো সাংবাদিক ইয়াছিন আলী বাবরের বাবা ঈমান আলী সরকার (১১৫) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ১২ ছেলে ও ১০ মেয়ে রেখে গেছেন।
জালাল উদ্দীন আহম্মেদ
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন আহম্মেদ (৭২) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
