মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২২:২০
আবদুল মতলেব ভূঞা সাবেক সংসদ সদস্য, পার্লামেন্টারি সেক্রেটারি ও মুসলিম লীগ নেতা আবদুল মতলেব ভূঞার ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ বাসভবন ও মসজিদ এবং ঢাকায় মিরপুর-১১ নং সেকশনের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হোসনে আরা বেগম পারুল ফিফা রেফারি ও বাফুফে রেফারিজ কমিটির অন্যতম সদস্য মো. জহিরুল হকের স্ত্রী হোসনে আরা বেগম পারুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গ্রামের বাড়িতে মাদ্রাসায় এতিম ছাত্রদের ইফতার ও মোহাম্মদপুরস্থ ১/১০, বাবর রোডের মেট্রোপলিটন হাউজিংয়ের বাসভবনে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হালিমা বেগম দৈনিক ইত্তেফাকের স্বরূপকাঠি সংবাদদাতা মো. হালিমুর রহমান শাহিনের মা হালিমা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।