ধান চাষ করা লস তার চেয়ে লাভ চাল কিনে খাওয়া এ কথা আব্বাকে বলি আমি আমার নিরিখে তিনি বললেন— তোমরা শিক্ষিত— অঙ্কে পাকা! লাভ-লসের হিসেব সহজে কষতে পারো তাই আমি তো কৃষক; ফসলপ্রেমিক মন প্রেমিকা গাভিন ধান ছাড়া দেহের গোলা কী দিয়ে ভরবে বাজান!