জগন্নাথপুরে দুঃস্থদের চাল বিতরণকালে হামলা, আহত ২০

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২৩:০০
উপজেলার পৌর শহরের ছিক্কায় সাবেক ইউপি সদস্য প্রবাসী আনহার মিয়ার উদ্যোগে গতকাল শুক্রবার দরিদ্রদের মাঝে চাল ও নগদ টাকা বিতরনের সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় সাহায্য নিতে আসা নারী-পুুরুষেরা দৌড়ে পালাতে গেলে হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হয়।পরে আইন শৃংখলার কাজে নিয়োজিত থাকা পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।