শবে কদর ও ঈদ উপলক্ষে মার্কিন দূতাবাস বন্ধ

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:১৪

শব-ই-কদর উপলক্ষে আগামী ২ জুন (রোববার) এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৫-৬ জুন (বুধ-বৃহ:স্পতিবার) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সময়ে দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।  শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতর উভয়ই বাংলাদেশের জাতীয় ছুটির দিন।

আরও পড়ুনঃ নুসরাত হত্যা মামলা নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইত্তেফাক/টিএস