দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের থ্রিজি কার্যক্রম দেশের ৬৪ জেলায় সম্প্রসারণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে বাংলালিংকের কর্মকর্তারা এ সাফল্যের মুর্হূত উদ্যাপন করেন। বাংলালিংকের সিইও যিয়াদ সাতারা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চীফ টেকনিক্যাল অফিসার পেরিহেন এলহেমি, চীফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চীফ ইনফরমেশন এন্ড কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার নিজার এল-আসাদ, রেগুলেটরি অ্যাফেয়ার্স সিনিয়র ডিরেক্টর তৈমুর রহমান, এইচ আর এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর রিভেরা হো রাথোর এবং হেড অফ পিআর এন্ড কমিউনিকেশন, মার্কেটিং শরফুদ্দীন আহমেদ চৌধুরী। — প্রেস বিজ্ঞপ্তি
