গতকাল শনিবার হাতিয়ার নিঝুম দ্বীপ সংলগ্ন মেঘনা নদীতে ১০টি মাছ ধরা ট্রলার ডাকাতি করেছে সংঘবদ্ধ জলদস্যুরা। এ সময় জলদস্যুদের ছোঁড়া গুলিতে সাখাওয়াত মাঝি (৩৫), ইচমাইল হোসেন (৪০), আব্দুল মতিন (৩২), কবির উদ্দিন (২০) নামীয় ৪ জেলে গুলিবিদ্ধ হয়। পরে জলদস্যুরা ট্রলারে রক্ষিত মালামাল, মাছ, ইঞ্জিন, তেল লুট করে নিয়ে যায়। এদিকে আহত জেলেদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সংঘবদ্ধ জলদস্যুরা মাছ ধরা ট্রলারের গতিরোধের চেষ্টা করলে তারা বাধা দেয়। এ সময় জলদস্যুরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এতে ৪ জেলে গুলিবিদ্ধ হলে জেলেরা আত্মসমর্পণ করে। পরে জলদস্যুরা ট্রলারে উঠে জাল, মাছ, তেল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
