ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী ইউনিয়নের ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চালের কার্ড বিতরণ ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের কার্ডে অমুসলিমদের নামে দেখা যায়। ইউনিয়ন পরিষদের সামনে সাধারণ মানুষ চাল নিয়ে বলতে থাকে ১০ কেজি চাল নিয়ে ভালভাবে ঈদ উদযাপন করবো এমন আশা নিয়ে ইউনিয়ন পরিষদে এসে মাত্র ৭-৮ কেজি চাল নিয়ে ফিরতে হচ্ছে। দুর্ভাগা গরিবদের চেয়ে দেখা ছাড়া আর কোন কিছু করার ছিল না। আমিরাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণের সময় এমন চিত্র দেখা গেছে। এ বিষয়ে থানা নির্বাহী কর্মকর্তা জানান- চাল কম দেয়া ও কার্ড বিতরণে অনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
