আখাউড়া সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযান

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২১:০৬
পূর্বাঞ্চল সীমান্তের আখাউড়ায় ঈদের আগ মুহুূর্তে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আখাউড়া বিজিবি জওয়ানরা। গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর-লঙ্কামুড়া সীমান্তে ডগ স্কোয়ার্ড-এর মাধ্যমে মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়। আখাউড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানী সদরের জওয়ানরা গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী এলাকায় ডগ স্কোয়ার্ডের মাধ্যমে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত করেন। অভিযানকালে আখাউড়া বিজিবি জওয়ানরা আব্দুল্লাপুর-লঙ্কামুড়া সীমান্ত এলাকার বিভিন্ন ঝোঁপঝাড় থেকে ডগ স্কোয়ার্ডের সাহায্যে ৩০ বোতল ফেন্সিডিল এবং ১৮ বোতল হুইস্কিসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেন।