বেতাগী উপজেলায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রা বেতন ও বোনাস না পাওয়ায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী বেতন-বোনাস পেলেও ১৬ জন সিএইচসিপি জুলাই মাসের বেতন ও ঈদ বোনাস পাননি। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। এদিকে সিএইচসিপিদের মধ্যে ৩ জন সিএইচসিপি বর্তমানে বরিশালে প্রশিক্ষণরত থাকায় প্রশিক্ষণ ভাতা না পাওয়ায় ধার-দেনা করে প্রশিক্ষণ নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না হওয়ায় সিএইচসিপিদের নিয়মিত বেতন প্রদান ব্যাহত হচ্ছে।
