রংপুর প্রতিনিধি \ গত শুক্রবার গভীর রাতে মহানগরীর সাতমাথা শান্ত টেলিকমের সামনে থেকে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১২৭ কেজি গাঁজা ও ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিতিত্তে র্যাব রংপুর ক্যাম্পের এএসপি মিজানের নেতৃত্বে র্যাব সদস্যরা শুক্রবার রাতে অভিযান চালায়। এ সময় শান্ত টেলিকমের সামনে কুড়িগ্রাম থেকে বগুড়াগামী (রংপুর-ট-০২-০০৫৪) পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচ থেকে ১৭টি প্যাকেটে পলিথিন দিয়ে মোড়ানো ১২৭ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। র্যাবের অভিযানের সময় ট্রাকে অবস্থানরত হেলপারসহ অন্যরা পালিয়ে গেলেও ট্রাকচালক কুড়িগ্রামের উলিপুর দুর্গাপুর এলাকার মৃত. আব্দুল গফুরের পুত্র আব্দুস সামাদকে (৪৮) গ্রেফতার করা হয়।
