‘ঈদের বাজনা বাজেরে’ মঞ্চে ‘ফিডব্যাক’

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:০৬

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। ঈদ আয়োজনে বাড়তি মাত্রা যোগ করতে দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাক। ঈদ নিয়ে আরো একটি বিশেষ গান পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাফাত, মুহিন, সাব্বির, আয়েশা মৌসুমি,  সাবা, লেমিস ও লামি। গানটির কথা লিখেছেন দেলওয়ার আরজুদা শরফ ও সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীত করেছেন মুশফিক লিটু। অনুষ্ঠানের বিভিন্ন অংশে রয়েছে অপূর্ব ও তাঁর দলের অংশগ্রহণে ফায়ার ড্যান্স। জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দন সিনহা ও সিঁথি সাহার গানের সাথে নৃত্যে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় নৃত্য জুটি লিখন ও নাদিয়াসহ আরো ৫০ জন নৃত্যশিল্পী। ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি ও দালালের হয়রানি নিয়ে রয়েছে প্যারোডি গান দালালের ভেজাল। ঈদ সংশ্লিষ্ট সমসাময়িক ও হাস্যরসাত্মক বিভিন্ন স্কিড নিয়ে সাজানো হয়েছে ঈদের বাজনা বাজেরে। এসব স্কিটে অভিনয় করেছেন শফিক খান দিলু, মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, নয়ন, লিটন খন্দকার, লারা লোটাস, যুথি, হায়দার আলী, নূরুন্নবী রাসেল, চঞ্চল সৈকত, সুলতানা চৌধুরী, দ্বিপান্বিতা, তারিকুজ্জামান তপনসহ অনেকে। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সজল আমিন এবং প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু।