ড. মোঃ গোলাম আলী ফকির
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বাংলাদেশ ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য এবং খুলনা ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম আলী ফকির (৭২) শনিবার রাজধানীর একটি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মরহুমের নামাজের জানাযা আজ বাদ যোহর উত্তরার গাউসুল আজম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল খুলনা, বাগেরহাটের ফকিরহাটে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তান রেখে গেছেন।
ইকবাল হোসেন
চাটখিল উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন (৫৫) গতকাল শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান রেখে গেছেন। জানাযার শেষে শনিবার তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
