রমজানে কিছু অভ্যাস পরিবর্তন করলেই অগণিত সুবিধাবঞ্চিত মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। এই লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড লাইফবয়, নর, পিওরইট ও তাজা ‘স্পিরিট অব রমজান’ শীর্ষক গত ২৪ জুলাই এক ভিন্নধর্মী ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। এই ক্যাম্পেইনটি গুগল ক্রিয়েটিভ অ্যাকাডেমির পুরস্কারপ্রাপ্ত একটি আইডিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার (স্কিন ক্লিনজিং) শামীম জামান, গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির ও ইসলামিক চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকী।
এছাড়া উপস্থিত ছিলেন ২০০ জন অতিথি যারা এই ক্যামেপইনে অংশগ্রহণ করে তাদের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেন। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিল জাগো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশুরা। স্পিরিট অব রমজান ক্যাম্পেইনের পক্ষ থেকে জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ছিল বিশেষ উপহার। এসব উপহার তাদের আগামী দিনের সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টির প্রয়োজনীয়তা নিশ্চিত করবে। এছাড়া bdspiritoframadan.com ওয়েবসাইটে যারা অনুপ্রেরণা শেয়ার করেছেন তাদের মধ্য থেকে সেরা ৩ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। —প্রেস বিজ্ঞপ্তি
