রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২২:১৩
সাহাবুদ্দিন ফুটু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর মিয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন ফুটুকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি গত শুক্রবার মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ সন্তান রেখে গেছেন। তাকে গতকাল শনিবার ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।