লক্ষ্মীপুরে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ জুলাই ২০১৪, ২২:৩৭
জেলায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামে গতকাল শনিবার ভোরে আওয়ামী লীগ কর্মী আহসান উল্যাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি নন্দীগ্রামের মৃত সুলতান আহম্মদের ছেলে। পুলিশ গতকাল সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বশিকপুরের পোদ্দার বাজার থেকে গতকাল ভোর রাতে বাড়ি যাওয়ার সময় নন্দীগ্রাম এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা আওয়ামী লীগ কর্মী আহসান উল্যাহকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পোদ্দার বাজার ভাই ভাই হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।