আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন গতকাল শনিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তাদের কাছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পৌঁছে দেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বাসস’ কে জানান, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা সম্বলিত কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
