তোমার জন্য বাড়ি ভাড়া নেবো

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৪
তোমার জন্য বাড়ি ভাড়া নেবো ফুল ভাড়া নেবো, চির, আমার তালুতে কী দেখেছো তুমি জেনেছিলো না কি কিরো! দেখো, খুলে দেখো, ভালোবাসি কি না অ-ভালোবাসিও খুবই, তারই মাঝখানে হূদয়টা ঝরে বৃষ্টিতে যায় ডুবি। তোমার জন্য মেঘ ভাড়া নেবো ব্যথা ভাড়া নেবো আরো, একটি সন্ধ্যা গোধূলিটাসহ তাকেও দেখতে পারো। ভাড়াটা কে দেবে? নক্ষত্রের যতো টাকা নীলিমায় রয়েছে, তা থেকে শোধ করে দিও, গানগুলো কাতরায়!