মৃত্যুময় সেই সব দিবস রজনী
কতবার টুঁটি চেপে ধরেছে আমার
কতবার নিষ্ফলা ধূ ধূ বালুচরে
দুঃস্বপ্নের পারাবারে ফেলেছি নোঙর।
পাতায় পাতায় ছিল আলোর নাচন
ইউক্যালিপ্টাসের তৃষ্ণার্ত শিকড়
মরুভূমি করে দিল শ্যামল মাটিকে।
এখন এই বিবসনা বিদীর্ণ অন্তর
কাশফুল হয়ে কাঁদে বিরান প্রান্তরে
তবু আজও বেঁচে আছি অক্ষয় অব্যয়
যদিও মৃত্যুময় জীবন নশ্বর।
