রুপালি তারার দেশে

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৭
তুমি যেখানেই থাকো না কেন, তোমার বৈভব আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয় এবং কাঁদায়-হাসায় এবং ভাবায় রজনীগন্ধা ডেকে বলে : আবার দেখা হবে প্রতিদিন রুপালি তারার দেশে। তুমি যতোই উপমার হাসি ফোটাও, লাল-নীল দিগন্তে তোমার অমীমাংসিত আত্মা অনন্তে অনন্তে ছড়ায় পৃথিবীর যাবতীয় সন্দেশ। পুঁইকুমড়ো ডেকে বলে : দেখা হবে পোড়োভিটায়। তুমি যতোই স্বপ্ন দেখাও ভালোবাসা ও নরসুন্দরের তোমার যাত্রার পদধ্বনি এখনো মুছে যায়নি এই জুলুম জরার ধরা থেকে। জাতীয় দোয়েল ডেকে বলে : আবার দেখা হবে প্রাণে প্রাণে।