জীবন তিয়াসা তীব্র লাল

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৫:২৮
সুঘ্রাণের কাছে থেকো ঋণী শ্রমের যে ঘাম, তার থেকে উত্পন্ন এ স্নেহকণা রোদের আমিষ পেয়ে পুষ্ট সে হয়েছে। জীবনের ঋণ একে বলি। অন্য সব কিছু দাও অক্লেশেই বাদ, জলাঞ্জলি। জীবন, তুমি কী তৃষ্ণা কোনোকালে নিবৃত্ত হওয়ার নও। সমুদ্রেও তুমি জাগো আগুনলাভায় স্থিতি নিদ্রাজড়িমায় অক্ষুণ্ন কী করে থাকো এ রহস্য এ জনমে ভাঙবার নয়!