সিম্ফনির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৪৪

সিম্ফনি নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিম্ফনিজেড১৫। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নতুন এ ফোন আনার ঘোষণা দেন এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং মোহাম্মদ রিয়াদ এবং হেড অফ সেলস এম.এ. হানিফ। নতুন এ ফোনে রয়েছে এন্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চিএইচডি প­াস আইপিএসডিসপে­, ২.৫ডিগ­াস সাথে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে­। এতে আছে ১.৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ব্যাক সাইডে আছে দুটি ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং অপরটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। - প্রেস বিজ্ঞপ্তি