ঈদে ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৪৪

আসন্ন ঈদুল ফিতরে শেয়ারবাজার ৯দিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুনশবে কদরের কারণে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো শেয়ারবাজারও বন্ধ থাকে। এর মধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার।