যাদের ঘরে শিশু আছে

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ১৬:০০
সিতিল মনির ঈদটা কখন জমে যখন পড়ার চাপটা একটু কমে তখন ঈদের মজা চিবায় দমে দমে। শানীন মনির ঈদটা কখন হাসে যখন সব প্রিয়জন থাকছে আশেপাশে যখন সবাই মিলে তাকেই ভালোবাসে। সিতিল মনির ঈদটা কখন লাফায় যখন নিজের ছবি পত্রিকাতে ছাপায় খুশির চোটে নানার বাসা কাঁপায়। ঈদের মজা মজুদ থাকে সব শিশুদের কাছে একটুখানি আদর পেলে ওরাই বেশি নাচে যাদের ঘরে শিশু আছে তারাই বেশি বাঁচে।