যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা মাইকেল সুলিভান যেন আগাগোড়া একজন ভেড়া অন্তপ্রাণ মানুষ। নানান ডিজাইনের শ’খানেক ভেড়ার পুতুল থেকে শুরু করে ভেড়ার লোমের মতো রান্নার পোশাক, ভেড়ার প্রতীক অঙ্কিত গয়না, কিংবা বিছানার চাদর থেকে শুরু করে পর্দা অবদি সুলিভানের এমন কোনো জিনিস নেই যেখানে ভেড়ার ছোঁয়া নেই। আর ভেড়া সম্পর্কিত এই সমৃদ্ধ সংগ্রহশালা নিয়েই গিনেজ বুকে নাম লিখিয়েছেন মাইকেল সুলিভান। এখন অবদি সবমিলিয়ে ৭৭৭টি ভেড়া স্যুভেনির রয়েছে সুলিভানের কাছে যা প্রতিনিয়তই আরও বাড়ছে।
