সরকারি চাকরিরত ১৫১ ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার ---- আকম মোজাম্মেল হক

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২০:৪৪
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সরকারি চাকরিরত ১৫১ ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। যারা ভুয়া মুক্তিযুদ্ধার সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি নিয়েছে বা প্রমোশন নিয়েছে এরা জাতির কলংক। এদের ক্ষমা করা যায় না। প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণের জন্য কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। এদের শনাক্ত করার পর এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শনিবার বিকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দিতে হবে। কারণ তারাই আমাদের ভবিষ্যত্। নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডার নূরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জাকির হোসেন খান, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক তারা প্রমুখ।