নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে ২১শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার ওসি আকতার মোর্শেদ জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী উপকূল পরিবহনের একটি বাস মদনপুর এলাকায় আসলে সেটা থামিয়ে
তল্লাশি করা হয়। এ সময় বাস যাত্রী মাদক ব্যবসায়ী নবী হোসেনের (২৮) কাছ থেকে ২১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে কক্সবাজারের লাল মিয়ার ছেলে।
