শিবালয়ে তীব্র গ্যাস সংকট

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২০:৪৪
শিবাল উপজেলার সর্বত্র ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ একেবারেই কমে গেছে। অথচ, মাসের পর মাস মোটা টাকা বিল গুণতে হচ্ছে। অপর দিকে বিকল্প জ্বালানি যোগাড় করে রান্নাসহ অন্যান্য কাজ করতে গিয়ে প্রত্যেক গ্রাহক অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, এ জেলায় ৫ সহস্রাধিক আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে। গত কয়েক মাস যাবত্ মানিকগঞ্জ শহর, সাটুরিয়া, গোলড়া, বানিয়াজুরি, মহাদেবপুর, বরংগাইল, টেপড়া, উথলী, শিবালয়সহ নিকটবর্তী এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কর্মকর্তারা জানান, প্রধান সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কম থাকায় স্থানীয় গ্রাহকদের সমস্যা তৈরি হয়েছে।