চৌমুহনীর সন্ত্রাসী হাছান বাহিনী প্রধান গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:২৫
বেগমগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার ত্রাস যুবলীগ ক্যাডার সন্ত্রাসী হাছান বাহিনীর প্রধান মহিবুল্যাপুর গ্রামের আবু তাহেরের পুত্র মোহাম্মদ হাছানকে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ গতকাল রবিবার দুপুরে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাছানকে নিয়ে আসার সময় তার বাহিনীর সহযোগীরা পুলিশের নিকট থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেগমগঞ্জ থানার এস আই কবির হোসেন জানান, গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা ও ২টি নিয়মিত মামলা আছে। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও বোমাবাজি অপহরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার গ্রেফতারের খবর পেয়ে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।