রায়পুরে ডাকাত সন্দেহে পিটুনি নিহত এক

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২১:৩১
রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের প্রবাসী শামছুল ইসলামের ছেলে রায়পুর আল-আরফা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র শিপনকে ডাকাত সন্দেহে পিটুনিতে গত শনিবার রাতে রায়পুর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ সময় পিটুনিতে শিপনের বড় ভাই সেনা সদস্য আল-আমিন গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ জানান, শিপন ও তার বড় ভাই সেনা সদস্য আল-আমিনসহ একই এলাকার আরও ২ জন রায়পুর বাজার হতে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে ১৪-১৫জন লোক তাদেরকে ডাকাত সন্দেহ করে আটক করে পিটুনি দেয়। এ সময় তাদের সাথে থাকা দুইজন পালিয়ে যায়। রায়পুর থানা পুলিশ আহত অবস্থায় শিপন ও আল-আমিনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। রায়পুর থানার উপ-পরির্দশক আবুল বাসার বলেন, আহত আল-আমিনকে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে হতে মামলা প্রস্তুতি চলছে।