নগরীর আম্বরখানাস্থ নিজ বাসার সিঁড়ি থেকে পড়ে পুলিশের ওসি ডি জামান মিলু মারা গেছেন। গত শনিবার রাতে মিলু নিজের ফ্ল্যাট থেকে নীচের তলায় নামার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। পুলিশ পরিদর্শক ডি জামান মিলু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লিয়াজোঁ অফিসার ছিলেন। গতকাল রবিবার তার লাশ গ্রামের বাড়ি কুলাউড়ায় পাঠানো হয়েছে।
