জেলায় পুলিশ লাইনে আব্দুল মালেক নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মালেকের বাড়ি সাতক্ষীরা জেলার আসানসুলির চাপরা গ্রামে। পুলিশসূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাঙ্গামাটি শহরের পুলিশ হাসপাতালের রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পায় সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মালেককে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাঙ্গামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আবুল কালাম আজাদ জানান, পুলিশ কনস্টেবল মালেক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত ২০ জুলাই থেকে চিকিত্সার জন্য তিনি পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হন। ভোরে পুলিশ লাইন হাসপাতালের রান্নাঘরে সিলিংয়ের সাথে দড়ি বেঁধে তিনি আত্মহত্যা করেন। গতকাল সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
