কাপাসিয়ায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৭
উপজেলায় গতকাল রবিবার রাতে ছাত্রলীগ নেতা হাফিজুল্লাহ ওরফে কালা বাবুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। কাপাসিয়া থানার ওসি জানান, গতকাল পুলিশ উপজেলার ধরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজুল্লাহ ওরফে কালা বাবুলকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে।