আতিকুল ইসলাম উজ্জ্বল জাতীয় পার্টির (জেপি) যুগ্ম-মহাসচিব

আপডেট : ২৭ জুলাই ২০১৪, ২২:৫৮
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদারকে জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।