আজকের রাশিফল

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২০:৪৫
আজ ১৭ শ্রাবণ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৪ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি। আপনার শুভসংখ্যা:১। শুভবার: রবিবার। শুভরত্ন: চুনী। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, কর্মঠ ও কর্তব্যপরায়ন, দ্রুত চিন্তা করতে পারেন। আপনি উচ্চাভিলাষী, পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়, ওয়াদা সচেতন। আপনি হাসোজ্জ্বল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, আপনার ইনটুইশন প্রখর। দৃষ্টিভঙ্গিতে মৌলিকত্ব আছে। আপনার পছন্দ ও অপছন্দ তীব্র। সহজেই রেগে যান। আবার সহজেই ঠাণ্ডা হন। চাটুকারিতায় ভুলে না গেলে জীবনে আপনার বড় কিছু করার সম্ভাবনা আছে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শিক্ষাবিদ নাজমুল করিম, মীনা কুমারী, কবি মোহন রায়হান, দেবু ভট্টাচার্য, ফুবলার চুন্নু, অরুণা বিশ্বাস, এম আবদুল কাদের প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। নিজের বুদ্ধি বিবেচনার উপর কাজ করুন। কারো প্ররোচনায় না পড়লেই ভালো করবেন। শিল্পী সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো বিশেষ কাজে উত্সাহিত বোধ করতে পারেন। আইনজীবীদের জন্য দিনটি শুভ। কোনো গুরুত্বপূর্ণ সাফল্য আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। মিডিয়া কর্মীরা নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ ভালো যাবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। আগের ঝামেলা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আয়ের সূত্রগুলো সচল থাকবে। একাধিক সূত্র থেকে অর্থাগমনের সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। উর্ধ্বতন কর্মকর্তার সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। চঞ্চলতা পরিহার করুন। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতা বা মাতার শরীর অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক বিষয়াদিতে সাফল্য আসতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। শরীর সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চশিক্ষার্থীরা আশানুরূপ সাফল্য পেতে পারেন। শরীর ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে না। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কোনো নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামগ্রিকভাবে কর্মপরিবেশ ভালো থাকবে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। মিথ্যা বদনাম সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শরীর খুব একটা ভালো থাকবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কারো উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ পেতে পারেন। কলা-কুশলীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। আয়ের সূত্রগুলো সচল থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ না করলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।