আসুন নারিকেল গাছ লাগাই

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:০৩
বাংলাদেশের সব জায়গাতেই নারিকেল গাছ হয়। নারিকেল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। নারিকেল গাছবেষ্টিত এলাকার পরিবেশ রক্ষা পায়। উল্লেখ্য যে, গত কয়েক বছর থেকে বিদেশে ঝুনা নারিকেল রফতানির কারণে এর দাম অনেক বেড়েছে। আসুন বৃক্ষরোপণ কর্মসূচিতে বেশি করে নারিকেল গাছের চারা লাগাই। এতে দেশে নারিকেলের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে এবং পরিবেশ রক্ষা পাবে। মো. মঞ্জু মৃধা, নারিশা, খালপাড়, নারিশা, দোহার, ঢাকা