রংপুর: গরমে পাখিটির কাহিল দশা। গত ১০/১২ দিন যাবত প্রখর রোদে পুড়ছে গোটা রংপুর বিভাগ। বৃষ্টির দেখা নেই। অথচ মধ্য শ্রাবণে সাধারণত এমনটি হয় না। এ যেন জলবায়ু পরিবর্তনেরই অশুভ ইঙ্গিত। গত ১০/১২ দিনে তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। গরমে মানুষসহ প্রাণীকূলের ত্রাহি দশা। ক্ষেতের ফসলও পানির অভাবে যাচ্ছে শুকিয়ে। প্রচন্ড গরমে ঘরে ঘরে সর্দি, জ্বর, মাধা ধরা, বমি, ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে -ইত্তেফাক
