বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন

দুজনের জেল-জরিমানা

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৫৮

বাকেরগঞ্জের কবাই ও শিয়ালঘূণি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. তরিকুল ইসলাম উজ্জলের নেতৃত্বে কবাই ও শিয়ালঘূণি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার পরিচালনার কাজে নিয়োজিত দুধলের বাদল তালুকদার, চুনাখালীর মো. আবদুস সালাম তালুকদারকে আটক করে ছয় মাসের জেল ও তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।