বিএনপি বলতেই থাকবে আমাদের সরকার চলতেই থাকবে

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:১৬
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপি সরকার পতনের ঘোষণা আগেও দিয়েছে, এখনো দিচ্ছে। কিন্তু তাদের দলের যে পরিস্থিতি এবং দলীয় নেতৃবৃন্দের যে মনোভাব, তাতে এই ঈদ না কোরবানী ঈদের পর তারা আন্দোলনের কথা বলছে, সেটা বিবেচনার বিষয় হবে। সুতরাং তারা বলতেই থাকবে, আমাদের সরকার চলতেই থাকবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, পুলিশ সুপার মনির হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।