বাংলাবান্ধা স্থলবন্দরে ৯ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে

আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৫৯

ঈদ-উল-ফিতর উপলক্ষে তেতুলিয়া বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর তথা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ থেকে ৯ জুন মোট ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা ও মুগ্ধ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আলমগীর হোসেন জানান, চতুর্দেশীয় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন স্ব স্বভাবে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।  সেই প্রেক্ষিতে ঈদ উপলক্ষে ওই ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

ইমিগ্রেশন ওসি ইজার উদ্দিন বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।