গরু জবাই করতে গিয়ে কসাই নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৬
নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি বাজারে গরু জবাই করতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে রবি (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তেলিগাতি বাজারের গরুর মাংস বিক্রয়ের জন্য আব্দুস সালাম নামের এক ব্যক্তি গরু জবাই করতে সহায়তা করার জন্য অন্য কসাই রবিকে ডাক দিলে রবি গরুর কাছে যেতেই গরু তাকে শিং দিয়ে পেটে আঘাত করলে সাথে সাথে সে মারা যায়। পরে গরুর মালিক ১ লাখ টাকা রবির স্ত্রীকে প্রদান করে মামলার হাত থেকে রেহাই পায়।