কমলগঞ্জে মোটর সাইকেলে মহড়া দিয়ে ডাকাতি

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৬
কমলগঞ্জ পৌরসভা এলাকার আলেপুর গ্রামে পৌর কাউন্সিলর রমোজ মিয়ার দ্বিতীয় স্ত্রীর বাসায় গত বুধবার রাতে চারটি মোটর সাইকেলযোগে আটজন মুখোশধারী ডাকাত লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে ১১টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়। কাউন্সিলরের স্ত্রী নিহারা বেগম জানান, ডাকাতরা ভাগিনা তুহিন মিয়াকে বেঁধে ঘরের মালামাল ডাকাতরা নিয়ে যায়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল ইসলাম জানান, এ ধরনের কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।