সুন্দরবনে দুই জলদস্যু আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৬
সুন্দরবনের জেলেরা বেল্লাল বাহিনীর ২ জলদস্যুকে আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করেছে। বুধবার বিকালে নারিকেল বাড়িয়ার আস্তানা থেকে তাদের আটক করা হয়। জলদস্যুরা হলেন খুলনা জেলার পূর্ব রুপসা এলাকার সিরাজুল ইসলাম শেখের ছেলে মিঠুন ও একই এলাকার কালাম মিয়ার ছেলে রনি। এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক রাজা মিয়া জানান, গত ২৮ জুলাই তার ট্রলারসহ উপজেলার পদ্মা গ্রামের ৭ জেলেকে সাগর থেকে জলদস্যু বেল্লাল বাহিনী আটক করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। পরে বুধবার বিকাল চারটার সময় সুন্দরবনের অপর জলদস্যু মাষ্টার বাহিনী বেল্লাল বাহিনীর নারিকেলবাড়িয়ার আস্তানায় হামলা চালায়। এসময় ২ জলদস্যু গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ চলে। এ সুযোগে আটক জেলেরা বেল্লাল বাহিনীর দুই আহত সদস্যকে হাত-পা বেঁধে ট্রলারে করে পাথরঘাটায় নিয়ে এসে পুলিশে সোপর্দ করে।