প্রেমের ফাঁদে ফেলে স্কুল শিক্ষিকার নগ্ন ছবি ফেসবুকে আপলোড করার অপরাধে প্রেমিক সোহেল মোল্লাকে গত বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, স্কুল শিক্ষিকার সাথে সোহেল মোল্লা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুযোগে সোহেল তার নগ্ন ছবি তোলে। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। সোহেল স্কুল শিক্ষিকার ওপর ক্ষিপ্ত হয়ে নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশের কাছে শিক্ষিকার পরিবার থেকে অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। সে পুলিশের কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। গোপালগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
