সান্তাহারে ৫ খদ্দেরসহ ৪ দেহপসারিণী আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১১
বগুড়ার সান্তাহারে দেহ ব্যবসার অভিযোগে স্থানীয় জনতা ৫ খদ্দেরসহ ৪ দেহপসারিনীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, সান্তাহার পৌর এলাকার প্রবাসী পাড়ার বাসিন্দা আব্দুর রহমান বিভিন্ন এলাকা থেকে দেহপসারিনী এনে নিজ বাড়িতে রেখে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালিয়ে আসছিল। মহল্ল¬াবাসীর বাধা সত্ত্বেও আব্দুর রহমান নিজেকে সাংবাদিক পরিচয়ে এই দেহ ব্যবসা অব্যাহত রাখে। গত বুধবার বিকেলে এলাকাবাসী ৫ খদ্দেরসহ ৪ দেহপসারিনীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।