বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো মেধাবী শিক্ষার্থী

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১২
ঈদ আনন্দ করতে বন্ধুদের সাথে স্বপ্নপূরীতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো মেধাবী শিক্ষার্থী সায়েদুল মোরসালিন (১৭)। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী পিকনিক কর্ণার স্বপ্নপূরীতে। নিহত শিক্ষার্থী সায়েদুল মোরসালিন নিলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম ফুটাপাড়া গ্রামের মৃত সাবের আলীর ছেলে। সে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। বন্ধুদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ঐদিন সকালে স্বপ্নপূরীতে আসে। স্বপ্নপূরীর বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখার এক পর্যায়ে সে নিখোঁজ হয়। রাত ৮টার দিকে স্বপ্নপূরীর পুকুরের একটি লাশ ভাসতে দেখে দর্শনার্থীরা কর্তৃপক্ষকে জানায়। পরে থানা পুলিশের উপস্থিতিতে রংপুর দমকল বাহিনীর সদস্যরা এসে রাত ১১টায় সায়েদুল মোরসালিনের লাশ পুকুর থেকে উদ্ধার করে।